করোনা রোধে শিলিগুড়িতে বিকল্প দিনে বাজার বন্ধের সিদ্ধান্ত
দি নিউজ লায়নঃ কোভিড গ্র্যাফ নিম্ন মুখী হলেও সংক্রমন রোধে শিলিগুড়িতে বিকল্প দিনে বাজার বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসনের। মাস্ক নিয়েও কড়াকড়ি ভূমিকা। শনিবার শিলিগুড়ি পুরনিগমে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন পুরোনিগমের প্রশাসক বোর্ড। বৈঠকের পর দার্জিলিং জেলাশাসক এস পুনম বলাম জানান রাজ্যের নির্দেশিকা মেনেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কার বিষয়টিকে গুরুত্ব দিয়ে জেলায় কিছু এলাকাকে নিয়ে ছোট পরিসরে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করে সংক্রমণের গতিবিধিকে নিয়ন্ত্রণে রাখা হবে।
বাজার গুলিতে ব্যাপক হারে জীবাণুমুক্তকরনে জোর দেওয়া হচ্ছে। শহরের বাজারগুলিকে বিকল্প দিনে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি শহরে প্রকাশ্যে বাড়ির বাইরে বেরোলই মাস্ক পড়া বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয় এদিন পুরপ্রশাসক গৌতম দেব জানান শিলিগুড়ি শহরে বাড়ির বাইরে বেরোলেই মাক্স পড়া বাধ্যতামূলক। মাস্কহীন মুখেদের চিহ্নিত করে কড়া শাস্তি হবে।
জেলাশাসক জানান শহরে বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে সংক্রমনের সংখ্যা কম হলেও নির্দিষ্ট কিছু ওয়ার্ডে সংক্রমণের প্রবণতা বেশি রয়েছে সেগুলিতে ছোট ছোট মাইক্রো কন্টেইমেন্ট জোন করা হবে। জেলায় পর্যটন স্পট শুকনা, মিরিক এলাকা গুলিতে সংক্রমণ কিছুটা বেশি। এদিকে চলতি মাসে সরকারের নির্দেশ অনুযায়ী দ্বিতীয় ডোজের ওপর জোড় দেওয়া হচ্ছে। প্রায় ৪০০০হাজারের কাছাকাছি দ্বিতীয় ডোজ রয়েছে চলতি মাসে। তাই রাজ্য সরকারের নির্দেশে দ্বিতীয় ডোজের টিকাকরেন বাড়ানো হয়েছে।
জেলায় ৫০% শতাংশ দ্বিতীয় ডোজের টিকাকরণ দেওয়া হচ্ছে। কোথাও চাহিদা বেশি হওয়ায় ৮০% দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। টার্গেট গ্রুপ হিসেবে ০-১২বছরের মায়েদের ও প্রবীণদের গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসক বোর্ডের তরফে জানানো হয় চলতি মাসের মধ্যেই শহরের দ্বিতীয় ডোজের টিকাকরন সম্পন্ন করার টার্গেট স্থির করা হয়েছে। আশাকর্মীরা তালিকা ধরে টিকাকরন করছেন। পাশাপাশি কোভিড আক্রান্ত বাড়ি ও রুগীর ওপর দেখভাল বাড়ানো হবে।
যাতে সংক্রমণ ফের ছড়িয়ে না পড়ে। অন্যদিকে জেলাশাসক জানান শৈলশহরে বেড়াতে এসে পর্যটকদের কিছু ধাপ অবলম্বন করতে হচ্ছে। তবে নিরাপত্তার জন্য পর্যটক ব্যবসায়ী ও হোটেল মালিকদের বলা হয়েছে বুকিংয়ের সময়তেই যাতে পর্যটকদের আইটিপিসিআরর নেগেটিভ অথবা ডবল ডোজ টিকাকরনের প্রামাণ্য নথি যাচাই করা হয়। হোটেল মালিকরা যথেষ্ট সাহায্য করেছে জেলা প্রশাসনকে এ বিষয়ে। জেলাপ্রশাসনের আধিকারিকেরা হোটেলে গিয়ে পর্যটকদের যাবতীয় নথি যাচাই করছে।

Post a Comment